বিশেষ প্রতিনিধি -ঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৫০ হাজার কর্মীর চাহিদা রয়েছে।
অসাধু সিন্ডিকেট দালাল প্রতারকদের কারনে সিঙ্গাপুর জনশক্তি রপ্তানিতে ব্যয় অনেক বেড়ে যাচ্ছে।
ট্রনিং করা কর্মীদের কম খরচে সিঙ্গাপুর পাঠানোর কথা থাকলেও সিন্ডিকেট করে BCA কোটা সিন্ডিকেট করে রেজিষ্ট্রেশন ও ফ্লাইটের নামে থেকে সাড়ে ৭ লাখ টাকা করে নেওয়া হচ্ছে,। অথচ খরচ হওয়ার কথা ২ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হওয়ার কথা।
সিন্ডিকেটের সাথে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান ও প্রতারক দালালরা হলেন – সাউথ পয়েন্ট গুলশান, ওয়েল টেক সেন্টার বঙ্গবন্ধু রোড আশুলিয়া, ডেলকো সেন্টার তুরাগ, মনজুরুল কাদের, খলিলুর রহমান (জি এম), বাদল, আরিফ, মনির, আলম মিজান নূর আলী, সালাউদ্দিন, ঢালী, হসানুল হক কিরন, হারুন, নানক, মিলটন, লিটন, শুব্রত ও মিজান এরা সাধারণ অসহায় মানুষের নিকট হতে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত লক্ষ লক্ষ টাকা।
বিষয়টিতে যদি এখনই কঠিন হাতে দমন করা না হয় তবে সিঙ্গাপুরের মত ভাল জনশক্তির বাজার হারাবে বাংলাদেশ।













