এখন ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের গ্যালারি উদ্বোধন

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি।

এসময় পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি এবং বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং উপস্থিত ছিলেন।

২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি কর্তৃক নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য গ্যালারী চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ কর্তৃক জমকালো যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়। মূলতঃ দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধু প্রতীম ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্ট এই প্যারেড প্রদর্শন করেন। প্যারেড শেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে ধন্যবাদ জানান। পরে তাদের সাথে ফটোশেসনে অংশ নেন। শেষে বাংলাবান্ধায় নবনির্মিত গ্যালারি চত্বরে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট সিরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য উভয় বাহিনীর মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় হয়।

অনুষ্ঠানে বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসিসহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসক জহুরুল ইসলাম এবং পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সরকারী ও বেসরকারী পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্থান হতে আগত উভয় দেশের পর্যটকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের গ্যালারি উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২