এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সামশুদ্দিন, সকল রোগের জন্য বাজাতেন ‘বিন’

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ স্বামীকে বশ করতে না পারা, সন্তানদের বিয়ে না হওয়া, বিদেশ যেতে না পারা- এমন সব সমস্যা সমাধান করে দিতেন তিনি। সর্বরোগের ওষুধই তিনি দিতেন। ওষুধ হিসেবে দিতেন তাবিজ, পানি পড়া, রং মেশানো পানি। সঙ্গে হোমিও, অ্যালোপেথিক ওষুধ।    

এমন এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে শামসুদ্দিন নামে ওই ডাক্তারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। শামসুদ্দিন তার নিজ বাড়ি উপজেলার বগইর এ ধরণের অপচিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, কোনো ধরণের সনদ না থাকলেও হোমিও এবং অ্যালোপেথিক চিকিৎসা দিয়ে আসছিলেন শামসুদ্দিন নামে ওই ব্যক্তি। অভিযানের সময় তার ঘর থেকে তাবিজ, রং মেশানো পানিসহ নানা ধরণের ওষুধ উদ্ধার করা হয়। একটি রাজকীয় চেয়ারে বসে শামসুদ্দিন চিকিৎসা সেবা দিতেন। নামের আগে তিনি ডা. লিখতেন। ভবিষ্যতে তিনি এ ধরণের সেবা দিবেন না বলে মুচলেকা দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সামশুদ্দিন, সকল রোগের জন্য বাজাতেন ‘বিন’

প্রকাশিত হয়েছে: ০৩:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২