এখন ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ের রং কালো হওয়ায় শাশুড়ী দেবরের নির্যাতনের শিকার গৃহবধু হাসপাতালে

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ গায়ের রং কালো হওয়ায় প্রায় পাষন্ড এক শাশুড়ী ও দেবরের নির্যাতনের শিকার হয়ে অবশেষে নিযাতিত গৃহবধু মৌসুমী আক্তার (২৮) হাসপাতালে ভর্তি হয়েছে। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধুর ভাই বাদী হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বগুড়ার আদমদীঘির নশরতপুর গ্রামে।
জানা যায়, আদমদীঘির বিষ্ণুপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের মেয়ের সাথে একই উপজেলার নশরতপুর গ্রামের লিটন হোসেনের সাথে ১১ বছর পুর্বে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে একটি ৯বছরের পুত্র সন্তান জন্ম গ্রহন করেন। সংসার স্বাবলম্বী করার জন্য কাজের সুবাদে ৫ বছর পূর্বে মালোশিয়াতে যায় গৃহবধুর স্বামী লিটন হোসেন বর্তমান সেখানে অবস্থান করছে। নির্যাতিত গৃহবধু মৌসুমী আক্তার জানায়, তার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে গায়ের রং কালোর অভিযোগ দিয়ে স্বামীর বাড়ী থেকে বের করে দেয়ার জন্য শাশুড়ী ফেরদৌসী বেগম ও দেবর রায়হান প্রায় শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিলো। গত বুধবার (১২ অক্টোবর) শাশুড়ী ও দেবর মিলে মারপিটে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীলা ৯৯৯ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ ঘটনাস্থল তাগ করলে পরের দিন বৃহস্পতিবার সন্ধায় শাশুড়ী ও দেবর মিলে গৃহবধুকে পুনরায় মারপিট করে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে হত্যার চেষ্ঠা করে এ সময় গৃহবধু কৌশলে তাদের হাত থেকে পালিয়ে আসলে তাকে আহত অবস্থায় শুক্রবার (১৪ অক্টোবর) সকালে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিত গৃহবধুর ভাই আল আমিন বাদী হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, নির্যাতিত গৃহবধুর ভাই অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গায়ের রং কালো হওয়ায় শাশুড়ী দেবরের নির্যাতনের শিকার গৃহবধু হাসপাতালে

প্রকাশিত হয়েছে: ০২:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২