এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু অধিকার সপ্তাহ – ২০২২ এর র‍্যালি ও আলোচনা সভা : হোগলা মাধ্যমিক বিদ্যালয়ে

মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার -ঃ শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার ১৯২০ সালের ২৩ এপ্রিল তুরস্কে পালিত হয়েছিল। বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর-এ উদ্‌যাপন করা হয়, এবং আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদ্‌যাপন করা হয়। তবে বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে শিশু দিবসটিকে উদযাপন করার। বাংলাদেশ সরকার প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। এবছর ৩ অক্টোবর সোমবার সারাদেশে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। একই সাথে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকার উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ।

আজ বুধবার ( ১২ অক্টোবর ) ২০২২ ইং তারিখে শিশু অধিকার সপ্তাহ – ২০২২ এর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বরিশাল হোগলা মাধ্যমিক বিদ্যালয়ে। বাংলাদেশে শিশুদের উৎসব হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ই মার্চ প্রথম জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় ১৯৯৪ সালে। জাতীয় শিশু সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রথমবারের মতো বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে।

শিক্ষাবিদ ড. নীলিমা ইব্রাহিম দিবসটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর শিশু সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সম্মেলনে। সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস পালনের ড. নীলিমা ইব্রাহিমের প্রস্তাবের প্রতি সমর্থন জানান। ১৯৯৪ সাল থেকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রথমবারের মত বেসরকারী ভাবে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে। প্রথম জাতীয় শিশু দিবস উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। ১৯৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে সরকারী ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৭ সাল থেকে সরকারী ভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শিশু অধিকার সপ্তাহ – ২০২২ এর র‍্যালি ও আলোচনা সভা : হোগলা মাধ্যমিক বিদ্যালয়ে

প্রকাশিত হয়েছে: ০৬:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২