মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে বুধবার দুপুরে আন্ত:নগর ট্রেনের ৪৫টি টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে মো. সারোয়ার ও একই এলাকার ইনু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২)। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাহউদ্দিন খান নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।













