এখন ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র চন্দ্র বর্মন নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

বিশেষ সংবাদদাতা -ঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মন। মূলত বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান এবং পাঠদান পর্যবেক্ষণ, সৃজনশীল উদ্যোগ, বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হতে সাহায্য করে। পবিত্র চন্দ্র বর্মন একজন বিনয়ী, সদালাপী, সাদা মনের মানুষ। পাশাপাশি তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজের সকল কার্যক্রমে সরাসরি অংশ গ্রহন করে থাকেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
২০০৩ সালে তিনি সদর উপজেলায় প্রাথমিক প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সাল থেকে তিনি অদ্যাবধি সদর উপজেলায় ইংরেজি বিষয়ের প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। অতি সম্প্রতি তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং বৃটিশ কাউন্সিল কর্তৃক পরিচালিত (টীএমটিই) ট্রেইনার অফ মাস্টার ট্রেইনার ইন ইংলিশ প্রশিক্ষণটি সম্পন্ন করেন।
পবিত্র চন্দ্র বর্মন স্যারের সাথে কথা হলে তিনি জানা যায়, প্রাথমিক শিক্ষার উন্নয়নে তিনি মূলত কয়েকটি বিষয় নিয়ে কাজ করেন। নিরাপদ শিক্ষার পরিবেশ সৃষ্টি করা। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। দুর্বল শিক্ষার্থীদের জন্য নিরাময় মূলক ব্যবস্থা গ্রহণ। অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করা এবং সর্বদা ভালো ফলাফলে সচেষ্ট থাকা। তার এই সাফল্যে উপজেলা এবং বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ ভীষণ ভাবে আনন্দিত। ভবিষ্যৎ সাফল্যের জন্য তিনি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পবিত্র চন্দ্র বর্মন নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

প্রকাশিত হয়েছে: ০২:২১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২