এখন ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত এম এ আনসারী’র মৃত্যু বার্ষিক আজ

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহে সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত এম এ আনসারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার এইচএসএস সড়কে তার বাড়ি। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

বর্ণাঢ্য জীবণের অধিকারী ছিলেন এম এ আনসারী। তাঁর কর্মময় জীবণ ছিল সাহসিকতা, সততা, দক্ষতা ও পরিশ্রমের সাথে সাথে সাফল্যে ভরা।

আইন পেশার সনদ নেওয়া আনসারী ৭০ দশক থেকে সাংবাদিকতায় যুক্ত। তিনি এক সময় কলেজে অধ্যাপনাও করেছেন। তিনি ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা। ১৯৭৩ সালে অগ্রণী সমিতি প্রতিষ্ঠা করে অগ্রণী সংগীত বিদ্যালয়। এটিই জেলার প্রথম সংগীত বিদ্যালয়। এর সম্পাদক ছিলেন এম,এ আনসারী।

আনসারী একাধিকবার ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। স্থানীয় অধুনালুপ্ত দৈনিক নবগঙ্গা’র সম্পাদক ছিলেন তিনি। তিনি ইংরেজী দৈনিক “দি বাংলাদেশ টাইমস” ও পরবর্তীতে “দি ইনডিপেনডেন্ট” পত্রিকার প্রতিনিধি ছিলেন।

তিনি ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ১২ই অক্টোবর মৃত্যু বরণ করেন । সংবাদ সংগ্রহকালে তিনি দুপুর ২টার দিকে মহেশপুর সীমান্তের মাটিলা বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এতিম এ বালকটির নক্ষত্রের মতো জ্বলে ওঠা জীবণকে বিনীতভাবে সম্মান করে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহের সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত এম এ আনসারী’র মৃত্যু বার্ষিক আজ

প্রকাশিত হয়েছে: ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২