এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিপার কোলজুড়ে চার সন্তান

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ায় রিপা বেগম (২১) নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার রাতে পৌর এলাকার লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে প্রথমে স্বাভাবিক প্রসবে এক শিশু ও পরেসিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন রিপা বেগম। 

মা ও চার শিশু ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে স্বাভাবিকের চেয়ে ওজন কম হওয়ায় তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসূতি রিপা বেগম জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের ধীতপুর এলাকার সাগর মিয়ার স্ত্রী।প্রসূতির স্বামী সাগর মিয়া একজন কৃষক। এর আগে তিনি প্রবাসে ছিলেন। হাসপাতালের গাইনী চিকিৎসক গাইনী কনসালটেন্ট শারমিন সুলতানা ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) শাকির রহমানের তত্বাবধানে এই সিজারিয়ান অপারেশন হয়।

হাসপাতালের গাইনী চিকিৎসক শারমিন সুলতানা জানান, প্রথম থেকেই প্রসূতি রিপা আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আগে ওই নারীর প্রথম বাচ্চাটা স্বাভাবিক প্রসব করার সময় মারা যায়। এরপর তিনি আবার গর্ভবতী হন। গর্ভবস্হায় তিনি করোনা আক্রান্ত হন। 
তিনি আরও জানান, সোমবার বিকেলে প্রসব ব্যাথা শুরু হলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে তার স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। স্বাভাবিক ভাবে তিনি একটি কন্যা শিশু প্রসব করেন। পরে সিজারিয়ান অপারেসশন করে অন্য তিনটি শিশুকে প্রসব করানো হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রিপার কোলজুড়ে চার সন্তান

প্রকাশিত হয়েছে: ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২