মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার -ঃ ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকছে । মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবারও অবৈধ জাল উৎপাদনস্থলে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মা ইলিশ সংরক্ষণার্থে অভিযানে আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ২০২২ ইং ৪র্থ দিনে অভিযানে আড়িয়াল খাঁ নদী , সুগন্ধা নদী ও সন্ধ্যা নদীর বিভিন্ন অংশে প্রায় ৬ ঘন্টা অভিযান চালায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত ফাতিমা। অভিযান চালিয়ে ২০টি (প্রায় ২০০০০ মিটার) কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং প্রায় ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। মোবাইল কোর্টে ২টি পৃথক মামলায় ৫ জন আসামীকে মোট ২৫০০০ টাকা জরিমানা করা হয়।

সন্ধ্যায় দোয়ারিকা ব্রিজের কাছে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং লামচর ক্ষুদ্রকাঠি গুচ্ছগ্রামে দুস্থ মানুষদের মধ্যে এবং নিকটবর্তী এতিমখানায় জব্দকৃত ইলিশ মাছ দান করা হয়।
২০০৩-০৪ সাল থেকে বাংলাদেশে জটকা রক্ষা কর্মসূচি শুরু হয়। এরপর থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে।













