এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মেহেদী হাসান লেলিন তার বিরুদ্ধে উঠা মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা অভিযোগ করে তিনি জানান, হত্যা চেষ্টা মামলাকে আড়াল এবং মামলা থেকে নিজেরা অব্যাহতি পেতে তার বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেহেদী হাসান লেলিন তার বক্তব্য তুলে ধরেন। এ সময় শ্রমিকলীগ নেতা মো. কামাল মিয়া, সমাজকর্মী আজিজুল হক, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মুন্না, রনিসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান লেনিন অভিযোগ করেন, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ও ১৫ সেপ্টেম্বর শফিকুল ইসলাম, ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে তাদের বাহিনী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়কে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে জখম করে। পরে তারা হৃদয়ের বাড়িতেও হামলা করে। দু’টি ঘটনাতেই হৃদয়ের মা মর্জিনা বেগম বাদি হয়ে শফিকুল ইসলাম, ইলিয়াছ চৌধুরীসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ শফিক ও ইলিয়াছকে গ্রেপ্তার করলে তারা কিছুদিন কারাভোগ করে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন। 

লেলিন জানান, তিনি হৃদয়কে আদর করেন। তার বিপদ-আপদে এগিয়ে যান। আর এসব কারণেই শফিক ও ইলিয়াছ চৌধুরী তার উপর ক্ষুব্দ। হত্যা চেষ্টার মামলা আড়াল করে নিজেরা বাঁচতে গত ৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার ও হৃদয়ের বিরুদ্ধে মাদক ব্যবসা করার অভিযোগ আনা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার

প্রকাশিত হয়েছে: ০২:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২