এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া খুটাখালীতে চকরিয়ায় বনাঞ্চলের গহীন অরণ্যে দলছুট বন্যহাতির মৃত্যু, ময়নাতদন্ত শেষে মাটি চাপা

একেএম বেলাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি -ঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বনাঞ্চলের গহীন অরণ্যে অসুস্থ হয়ে দুই বছর বয়সী একটি দলছুট বন্যহাতি মারা গেছে। ইউনিয়নের হাজীরঘোনা এলাকায় কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন গহীন অরণ্যে ঘেরা মধুশিয়া বাগানে পাওয়া যায় মৃত বাচ্চা হাতিটি। মৃত্যুর দুদিন পর রোববার ৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে গহীন জঙ্গলের হাজীরঘোনা এলাকায় একদল বন্যহাতি আসে। ওই রাতে হাতিটি মারা গেছে বলে ধারণা তাদের।

কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন দাস বলেন, মধুশিয়া বাগানে দুই বছর বয়সী একটি পুরুষ হাতি মারা যাওয়ায় দুপুর ১টার দিকে বনবিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে যাই। পরে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়েছে।

এসিএফ দ্বীপন দাস আরো বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্ত কারী চিকিৎসকরা।

ময়নাতদন্তকারী চিকিৎসক চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুনতাকিম বিল্লাহ মাসুম বলেন, লিভারে ইনফেকশন হওয়ায় হাতিটি মারা গেছে। হাতিটির ওজন এক টন ও দৈর্ঘ্য ছয় ফিট। দুদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চকরিয়া খুটাখালীতে চকরিয়ায় বনাঞ্চলের গহীন অরণ্যে দলছুট বন্যহাতির মৃত্যু, ময়নাতদন্ত শেষে মাটি চাপা

প্রকাশিত হয়েছে: ০১:৫৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২