এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি -ঃ খুলনার পাইকগাছাতে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিলেন ইউএনও মমতাজ বেগম।জানা যায়, রবিবার বিকালে পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের মোঃ লোকমান মালী তার দশম শ্রেণি পড়ুয়া কন্যা (১৬) কে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ইউসুফপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তার সরদারের ছেলে মোঃ সাইফুল্লাহ এর সাথে বাল্য বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও আনসার কমান্ডার আবু হানিফ সরেজমিনে উপস্থিত হয়ে উক্ত বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং কন্যা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে কন্যার পিতার নিকট থেকে লিখিত মুচলেকা নেন।এ সময় উপস্থিত জনতার সামনে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

খুলনার পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২