মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন এক সংক্ষিপ্ত সফরে লন্ডন আসায় হিথ্রো এয়ারপোটে স্বাগত জানানো হয় এবং পরে বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জহিরুল ইসলাম জাবেল এর বাসায় এক মধ্যান্হ ভোজের আয়েজন করা হয়।
উপস্তিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য আহমেদ হাসান আহসান, পশ্চিম জুড়ী ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ রাজু, জুড়ী উপজেলা ছাএলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, কাউন্সিলর মাসুকুর রহমান , সাবেক ছাএনেতা যুক্তরাজ্য যুবলীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক আহমেদ চৌধুরী, হিথ্রো যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুস সহিদ, সাবেক ছাএনেতা শিপলু আহমেদ, জাকির আক্তারুজজামান, জি এম রনি, নাঈম প্রমুখ৷













