মোঃ জুয়েল খাঁন,স্টাফ রিপোর্টার, খুলনা -ঃ শালিখা নদী থেকে ০৬-১০-২০২২, বৃহস্পতিবার আনুমানিক ৩০ বছরের অজ্ঞাত পরিচয় এক মহিলার উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বেলা আনুমানিক আড়াইটার দিকে শালিখা নদীতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখলে জানাজানি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, শালিখা-কাঠিপাড়া কাঠের সেতুর অদূরে শালিখা গ্রামের মকিম গাজীর পাতা জালের দড়িতে আটকানো লাশটি প্রথম দেখতে পান জাহাবাক্স সরদার নামীয় শালিখা গ্রামের এক ব্যক্তি। পরে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দেন।
ঘটনাস্থলের অদূরের চায়ের দোকানদার ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায় – গতকাল মেয়েটি তার দোকানে এসে খাবার চাইছিল। তাকে দারুন অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল এবং তাকে তারা পাগলি ভেবেছিল। গতকাল তাকে স্থানীয়রা পাশের একটি মৎস ঘেরে দুই থেকে তিন ঘণ্টা গোসল করতে দেখে এবং তার কাপড় চোপড় সেখানে শুকাতে দেওয়া দেখা গেছে।
পাইকগাছা পুলিশ প্রশাসন এসে লাশটি নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত পাইকগাছার OC মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে লাশ ময়নাতদন্তের পরে সঠিক তথ্য জানা যাবে বলে তিনি জানান।













