এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে নির্জন আম বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, ৫ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা দক্ষিনপাড়া বল্লম দিঘি নির্জন আম বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আরিফ হোসেন (২৬)। সে উপজেলার কামারগাঁ ইউপির পারিশো দূর্গাপুর গ্রামের বাসিন্দা তার শ্বশুর বাড়ি কালনাগ্রামে। জানা গেছে, বিগত প্রায় ১২ বছর আগে পারিশো গ্রামের আরিফের সঙ্গে বিয়ে হয় কালনা দক্ষিনপাড়া গ্রামের হামেদ ওরফে ডুব্যার মেয়ে সাকেরা খাতুনের। পারিবারিক কলহের জেরে আরিফ দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী আরিফের নামে মামলা করলে জেলেও যেতে হয় তাকে। জেল থেকে মুক্ত করেন প্রথম স্ত্রী সাকেরা।

গ্রামবাসী জানান, আরিফ দীর্ঘ দিন ধরে শ্বশুর বাড়িতে আছে সে পেশায় রাজ মিস্ত্রি। এদিন দুপুরেও অনেকের সঙ্গে কথা বলেছে আরিফ। বিকেলে কালনা গ্রামের সহিদুল নামের এক ব্যক্তি জমি দেখতে এসে আরিফকে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার শ্বশুর বাড়িতে খবর দেন। সরেজমিনে দেখা যায়, কালনা গ্রামের প্রবেশ মুখেই বল্লম দিঘি। দিঘির পুর্বপাড়ে রয়েছে নির্জন আম বাগান। প্রয়োজন ব্যতিত বাগানে সাধারণত কেউ যায় না। এপ্রতিবেদন তৈরীর সময় লাশ উদ্ধারের জন্য তদন্ত ওসি ওছমান গনি ঘটনাস্থলে গেছেন বলে নিশ্চিত করেন ওসি কামরুজ্জামান মিঞা । তিনি আরো জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে, রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৫:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২