এখন ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত: আহত ১৫ জন

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার শাহজাহানপুরে দুই বাসের সংঘর্ষে ওমর ফারুক (২৭) নামে এক চালক মারা গেছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। এর আগে উপজেলার নয়মাইল জামালপুর ফারহান ফিলিং স্টেশনের সামনে সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হন আরো ১৫ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আরও এক চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ওমর ফারুক বগুড়ার শেরপুরের সড়ো গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি এ খালেক পরিবহন নামে বাসের চালক ছিলেন। দুর্ঘটনায় অপর আহত চালকের নাম আনোয়ার হোসেন। তিনি শেরপুর উপজেলার খন্দকার পাড়ার বাসিন্দা।

হতাহতের বিষয় নিশ্চিত করেন বগুড়া সদরের ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুল হাসান তিনি বলেন, নয় মাইল এলাকায় দুই বাসের সংঘর্ষে ১৫ জন আহত হন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুই চালককে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়। এদের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে নাম জানা গেছে। পরে সোয়া ১১টার দিকে চালক ওমর ফারুক মারা যান। তার ডান হাত ও পা থেঁতলে গিয়েছিল। আরেক চালক আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত: আহত ১৫ জন

প্রকাশিত হয়েছে: ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২