এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৫৬৯ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার -ঃ দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের বেগমপুর মোড় নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মমতাজ হোসেন (৪৭) নামের একজন নিহত হয়েছেন।

নিহত মমতাজ হোসেন বিরামপুর শহরের বেগমপুর মহল্লার মৃতঃ নজির উদ্দিনের ছেলে। নিহত মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে ইডিমা (পানি ধরে সম্পূর্ণ শরীর ফুলা) ও কিডনী রোগে ভূগছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক দেওয়ান জিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মমতাজ হোসেন তার বাড়ির ছাগল ছড়ানোর জন্য বেগমপুর মোড়ে আসেন। এসময় লাইন পাড় হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মমতাজ হোসেনের মৃত্যু হয়।

পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক দেওয়ান জিয়া বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মমতাজ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাঁর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২