এখন ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাজাঁসহ গ্রেফতার ৩

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০২:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৬২২ পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। বুধবার রাতে পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জের কুলুপাড়া ছোট বেলঘড়িয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আব্দুল মোমিন ওরফে মমিন(২৪), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মৃত ফজল করিমের ছেলে নুরুল কাদের(৫৫) এবং বগুড়া শেরপুরের শেরুয়া বটতলা এলাকার জসীম উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন(৩৫)। এদের মধ্যে নুরুল কাদের ও জয়নাল আবেদীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

বগুড়া ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাত ৮ টার দিকে শিবগঞ্জের সাদুল্যাপুর ভগলুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোমিনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ নুরুল ও জয়নালকে গ্রেফতার করা হয়।

বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ ও সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাজাঁসহ গ্রেফতার ৩

প্রকাশিত হয়েছে: ০২:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২