এখন ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ছাত্রদল নেতা পাভেলকে ছুরিকাঘাতের ঘটনায় নয় জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৬৯৭ পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় ছাত্রদল নেতা সামছুদ্দোহা পাভেল (৩০)কে ছুরিকাঘাতের ঘটনায় ডন(২২) নামে এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আহত পাভেলের বাবা নয়জনের নামে মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন- সেউজগাড়ী এলাকার খোকনের ছেলে সামিউল(২৮), বাবু(২১), ছোট সামিউল(২৩), আনন্দ(২২), এবং সূত্রাপুর এলাকার রুবেল(২১),সবুজবাগ এলাকার রাশেদ(২০), ডন(২২),আল আমিন(২০), আকাশ(২২)। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল।

এর আগে, মঙ্গলবার বিকালে শহরের সেউজগাড়ী এলাকায় কারমাইকেল সড়কে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রদল নেতা সামছুদ্দোহা পাভেলের ওপর হামলা চালানো হয়। এ সময় তারা তার বাম হাতে ও পিঠে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতেই আহত পাভেলের বাবা সামিউলকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, পাভেলকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ার ছাত্রদল নেতা পাভেলকে ছুরিকাঘাতের ঘটনায় নয় জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

প্রকাশিত হয়েছে: ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২