এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নৌকা ডুবি:নিহতের পরিবারকে সরকারের সহায়তা প্রদান

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০১:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৫৭৫ পড়া হয়েছে

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় নিহত ব্যাক্তির পরিবারের মাঝে নগদ টাকাসহ খাদ্য সহায়তা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার(২৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রত্যেক নিহত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর অনুদান ৫০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময়,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক,রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ,পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সহ নৌকা ডুবির ৬৯ জন মৃত ব্যাক্তির পরিবারের সদসরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রোববার (২৫সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার মারেয়া ইউনিয়নে ওই এলাকার সনাতনধর্মালম্বী নারী/পুরুষ শিশুসহ প্রায় শতাধিক নৌযাত্রী নিয়ে বিকেলে বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাট থেকে বদেশ্বরী মন্দিরের দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে যাচ্ছিলেন তারা।
ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় নদীর মাঝখানে ডুবে যায় নৌকাটি। কতজন সাঁতরে পার হলেও আরোও নিখোঁজ রয়েছে।
তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৬৯ জনের লাশ উদ্ধার করেছেন। নৌযাত্রীদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের কালো মেঘে ছেয়ে গেছে পঞ্চগড়ের আকাশ। চলছে শোকের মাতম। এখনো নিখোঁজ রয়েছে ৩ জন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে নৌকা ডুবি:নিহতের পরিবারকে সরকারের সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে: ০১:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২