এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর পলাশে ৪৭টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

এস আলম, নরসিংদী -ঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার পূজা মন্ডপে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পলাশ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুদান প্রদান করা হয়।
এসময় ঘোড়াশাল পৌর এলাকাসহ ৪টি ইউনিয়নের ৪৭ টি পূজা মন্ডপে সরকারী বরাদ্দকৃত ৮ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের ব্যক্তিগত তহবিল হতে ১ লাখ ৪১ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ ও সাধারণ সম্পাদক অসিত চন্দ্র দাস।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নরসিংদীর পলাশে ৪৭টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৩:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২