এখন ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখ রোপন ও মিলে আখ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে আখচাষী মত বিনিময় সভা অনুষ্ঠিত

জাকির হোসেন, রাজশাহী প্রতিনিধি -ঃ পবার ২নং হুজুরীপাড়া ইউনিয়নের আফি নেপালপাড়া উচ্চ বিদ্যালয়ে(২৮ সেপ্টেম্বর) রোজ বুধবার ২০২২-২০২৩ রোপন ও মাড়াই মৌসুমে আখ রোপণ ও মিলে আখ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে আখচাষী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আখচাষী আলহাজ্ব আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আবুল বাশার, ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী সুগার মিলস্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাবা মাকছুদা পারভীন জিএম (কৃষি), কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম ডিজিএম(সম্প্রঃ), মোঃ রোস্তম আলী,সাবজোন প্রধান। এছাড়াও আখচাষী আবু মোস্তফা সহকারী শিক্ষক আফি নেপালপাড়া উচ্চ বিদ্যালয়, আপেল মাহমুদ সহকারী শিক্ষক ডাশমারি উচ্চ বিদ্যালয় বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন- “আগাম করুন আখের চাষ সুখে থাকুন বার মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের আখ চাষের প্রতি আগ্রহী হতে হবে। গত বছর এই এলাকায় আখের আবাদ খুবই কম হয়েছে।যথা সময়ে দাম না পাওয়ার কারণে ও উচ্চ ফলনশীল বীজের অভাবে ভালো ফলন না পাওয়ায় কৃষকরা আখ চাষ থেকে দূরে সরে গেছেন।তারা আরো বলেন ১একর জমিতে ৬০-৭০ মণ বীজ লাগে ফলে দূর থেকে বীজ এনে চাষ করা কষ্টসাধ্য তাই নিজ এলাকায় উন্নত বীজ উৎপাদন করে আখ চাষকে ধরে রাখতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে। সঠিক সময়ে আখের পরিচর্যা ও সঠিক মাত্রায় সার, কীটনাশক প্রয়োগের মাধ্যমে আখের ফলন বৃদ্ধি করলেই আখ চাষ লাভজনক হবে।তারা আরো বলেন যার যতটুকু জমি আছে তার ৩ ভাগের ১ ভাগে হলেও আখ চাষ করুন। আখের মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি মণ ১৮০ টাকা হয়েছে এবং সরকার গঠিত কমিটির মাধ্যমে প্রতি বছর আখের মূল্য বাড়ানো হবে।

আখ একটি অর্থকরী বীমা ফসল। সকল সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন বলে সকলে আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখ রোপন ও মিলে আখ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে আখচাষী মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৫:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২