মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। এর আগে গতকাল রাত ১১টা পর্যন্ত উদ্ধার করা হয়েছিলো ৫০ জনের মৃতদেহ।
আজ মঙ্গলবার (২৭সেপ্টম্বর) তৃতীয় দিনে বিকেল পর্যন্ত পর্যন্ত উদ্ধার করা হয়েছে আরও ১৬ জনের লাশ। মাড়েয়া বামনহাট ইউনিয়নে স্থাপিত তথ্য কেন্দ্র থেকে এসব তথ্য সংবাদ কর্মীদের নিশ্চি করা হয়েছে।

নিহতদের মধ্যে ৩০ জন নারী, জন ২০ শিশু ও পুরুষ ১৭জন রয়েছেন। করতোয়া নদীর তীরে এবং তথ্য কেন্দ্রে এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিখোঁজ ব্যাক্তিদের স্বজনরা। তারা চাইছেন জীবিত অথবা মৃত স্বজনদের খোজ। নদী তীরে সকাল থেকেই ভীড় করে আছেন উৎসুক জনতা। সরকারের পক্ষ থেকে মৃতদের সৎকারের জন্য প্রতিজনকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগীতা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ডুবুরি দল এবং স্থানীয়রা কাজ করে যাচ্ছে। নৌকা ডুবিতে এমন মর্মান্তিক মৃত্যুতে পঞ্চগড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহালয়া পুজা দিতে নৌকা বেয়ে নদী পাড় হতে গিয়ে নৌকা ডুবির ঘটনাটি ঘটে। এর মধ্যে ঘটনার প্রথম দিনে ২৫ জনের ও দ্বিতীয় দিনে ২৫সহ ৩য় দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।













