রবিউল হোসাইন সবুজ, লাকসাম প্রতিনিধি -ঃ কুমিল্লার লাকসামে এক ব্যক্তিকে অপহরণ করে ৪০ হাজার টাকা দাবী করার অভিযোগে আশিকুল ইসলাম (২২) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।
শনিবার(২৪ সেপ্টেম্বর) রাতে জেলার লালমাই উপজেলার হরিশ্বচর বাজারের এক বিকাশ দোকান থেকে লালমাই থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।আটককৃত ওই যুবক লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চুনাতি গ্রামের কামাল হোসেনের ছেলে।এ ঘটনায় অপহরণের শিকার ওই ব্যক্তি উপজেলার লাকসাম পুর্ব ইউনিয়নের এলাইচ গ্রামের মৃত. হাবিবুর রহমানের ছেলে আবদুর রশিদ। অপহরণের শিকার আবদুর রশিদ অপহরণকারী আশিকুল ইসলাম কে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ১ মহিলাসহ আরো ২/৩ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) অপহরণকারী আশিকুল ইসলাম কে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ৮টায় মোবাইল ফোনের মাধ্যমে আবদুর রশিদ কে সুমি আক্তার পরিচয় দিয়ে উপজেলার মুদাফ্ফরগঞ্জ সড়কের মাথায় আসার জন্য অনুরোধ জানায়। ওই নারীর অনুরোধে মুদাফ্ফরগঞ্জ সড়কের মাথায় আসার পর তাকে প্রধান আসামী অপহরণকারী আশিকুল ইসলাম ও সুমি আক্তারসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন তাকে অট্রোরিক্সায় জোরপুর্বক তুলে নেয়।এসময় তার সাথে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোবাইল ফোনে আরো ৪০ হাজার টাকা বিকাশ নাম্বারে মুক্তিপন দাবী করে। টাকা না পাঠালে তাকে হত্যার হুমকি প্রদান করে।
ঘটনাটি পরিবারের পক্ষ থেকে লাকসাম থানা পুলিশ কে অবহিত করা হলে বিকাশ নম্বরে ৫ হাজার টাকা পাঠানো হয়।
লাকসাম থানা পুলিশ লালমাই থানা পুলিশের সহায়তায় লালমাই উপজেলার হরিশ্চর বাজারের বিকাশ দোকান থেকে অপহরণকারী আশিকুল ইসলাম কে আটক করা হয়। পুলিশের উপস্থিতে টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়।
লাকসাম থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মেসবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণকারী কে গ্রেফতার করে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।













