এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খোলা খাবার বিক্রি ও প্যাকেটের ওজন বেশি রাখায় জরিমানা

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা -ঃ বগুড়ায় খোলা খাবার বিক্রি এবং প্যাকেটের ওজন বেশি থাকায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে সদরের ফতেহ আলী ব্রিজ এলাকায় এই অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতেখারুল আলম রিজভী জানান, খোলা রেখে মিষ্টান্ন বিক্রি এবং প্রতারণার উদ্দেশ্যে প্যাকেটের ওজন বৃদ্ধি করায় স্বাদ সুইটসকে এক হাজার, দিয়া মনি হোটেলকে এক হাজার, আবুল হোটেলকে এক হাজার, সানামা মিষ্টিকে এক হাজার, হাজি জিলাপি ঘরকে এক হাজার, রঞ্জু ফল ঘরে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

খোলা খাবার বিক্রি ও প্যাকেটের ওজন বেশি রাখায় জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৯:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২