এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারাভোগ শেষে আখাউড়া দিয়ে ফিরলো ভারতীয় যুবক

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ
কারাভোগ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রবিবার দুপুরে নিজ দেশে
ফিরলেন এক ভারতীয় যুবক। তাজমুল হোসেন নামে ওই যুবকের বাড়ি ত্রিপুরা রাজ্যের
উনকোটি জেলার ইরালী থানার মাগুরালী গ্রামে।
তাজমুল গত বছরের ২১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে আটক হয়। অবৈধ
অনুপ্রবেশে অভিযোগে আদালত তাকে তিনদিনের সাজা দেন। দুদেশের মধ্যে কাগজপত্র চালাচালি শেষে বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাকে নিজ দেশে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানান, তাজমুলদের পুর্ব পুরুষ বাংলাদেশি। স্বজনদের সঙ্গে দেখা করতে গত বছরের মে মাসে সে বাংলাদেশে আসে। এ সময় বিজিবির হাতে সে আটক হয়।
প্রায় ছয় মাস পর আদালত তাকে তিনদিনের সাজা দেন। রবিবার আখাউড়া  আইসিপিতে
বিজিবি এবং বিএসএফ এর উপস্থিতিতে  আখাউড়া  ইমিগ্রেশন পুলিশের সাব-ইন্সপেক্টর
স্বপন চন্দ্র দাস ও আখাউড়া থানার সাব-ইন্সপেক্টর নিয়ামুল হোসাইন ভারতের আগরতলা  ইমিগ্রেশন পুলিশের সহকারী পরিচালক ডি বড়ুয়া ও বটতলার থানার এস আই অভিজিৎ এর  নিকট ভারতীয় নাগরিক তাজমুলকে হস্তান্তর করা হয়। এ সময় তাজমুলের ভাই নাজমুল উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কারাভোগ শেষে আখাউড়া দিয়ে ফিরলো ভারতীয় যুবক

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২