এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সিদ্দিক সাধারণ সম্পাদক মোজাফফর

মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান,
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি -ঃ বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগেকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের উন্নয়ন আর অর্জন যদি চান শেখ হাসিনার সঠিক ও দক্ষ নেতৃত্বের কোন বিকল্প নেই। গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সম্মেলনে, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সব কথা বলেন তিনি।
দীর্ঘ প্রায় ছয় বছর পরে অনুষ্ঠিত হল গাইবান্ধা জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয় জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, ও সাধারন সম্পাদক নির্বাচিত হয় সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডল।
শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল থেকে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলন শুরুর পূর্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক হিসেবে একঝাঁক পায়রা উডিয়ে দেওয়ার মধ্য দিয়ে
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জননেতা রমেশ চন্দ্র সেন এমপি সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সমন্বয়ক কেন্দ্রীয় টিম সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামীলীগ এর সদস্য সাবেক এমপি এড. সফুরা বেগম রুমি, গাইবান্ধা সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ এবং সম্মিলিত প্রস্তুতি কমিটির সভাপতি মাহবুব আরা বেগম গিনি এমপি, সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি,গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জননেতা মাহামুদুর রহমান রিপন।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জননেতা এইচ এন আশিকুর রহমান এমপি,কোষাধ্যক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগ, জননেতা এ্যাডঃ মতিয়ার রহমান চেয়ারম্যান লালমনিরহাট জেলা পরিষদ, জননেতা তুষার কান্তি মন্ডল, সাধার সম্পাদক,পৌর আওয়ামী লীগ রংপুর সহ আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রী বৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সিদ্দিক সাধারণ সম্পাদক মোজাফফর

প্রকাশিত হয়েছে: ০১:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২