এখন ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তা ও রাজনৈতিক দুর্বৃত্তরা দেশটাকে গিলে খাচ্ছে

বিশেষ সংবাদদাতা -ঃ বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেছেন, সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে দেশের সব সেক্টরে দুর্নীতি ভয়াবহ রূপ নিয়েছে। দুর্নীতিবাজরা আজ দেশটাকে গিলে খাচ্ছে। প্রতিটি দুর্নীতি সংঘটিত হচ্ছে সরকারি দলের কিছু অসাধু নেতাকর্মী ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছত্রছায়ায়।

কুষ্টিয়া জেলা কংগ্রেস আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন আরো বলেন, সকল দুর্নীতি ও অনিয়মের মূলে আছে নির্বাচনী অব্যবস্থা। সঠিক নির্বাচন না হওয়ায় উপযুক্ত জনপ্রতিনিধি পাচ্ছে না দেশ। ফলে দেশ পরিচালনার দায়িত্ব চলে যাচ্ছে অযোগ্য ও দুর্নীতিবাজদের হাতে। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহবান জানান তিনি।

কুষ্টিয়া জেলা কংগ্রেসের আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে দেশে ভালো নেতৃত্ব গড়ে উঠবে না। নতুনরা এই পরিবেশে রাজনীতিতে উৎসাহ হারিয়ে ফেলবে।

কুষ্টিয়া সদরের ভাদালিয়া বাজারে আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ তোফায়েল আহমেদ, রাজবাড়ী জেলা কংগ্রেসের আহবায়ক মোঃ বাচ্চু খন্দকার, গাইবান্ধা জেলা সদস্য সচিব হাফেজ ফখরুল হাসান প্রামাণিক, মাগুরার সালিখা উপজেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ কাজল, শ্রীপুর উপজেলা আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, মেহেরপুর সদর উপজেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আল মাসুম শেখ, ঢাকার যাত্রাবাড়ী থানা আহবায়ক এ্যাডঃ আব্দুর রউফ খান প্রমুখ। বক্তারা অবিলম্বে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির তাগিদ দেন।

কুষ্টিয়া জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাজবাড়ী জেলা কংগ্রেসের সদস্য সচিব আব্দুর রহমান খান, কুষ্টিয়া সদর উপজেলা কংগ্রেসের সদস্য সচিব মনোয়ার হোসেন মনা, কুমারখালি উপজেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, মাগুরা পৌর কংগ্রেসের আহবায়ক মোঃ তরিকুল হাসান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তা ও রাজনৈতিক দুর্বৃত্তরা দেশটাকে গিলে খাচ্ছে

প্রকাশিত হয়েছে: ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২