এখন ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান চৌধুরীর নামাজে জানাযায় শোকাহত লাখো মানুষের ঢল

এ,কে,এম বেলাল  উদ্দিন, চকরিয়া -ঃ চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নামাজে জানাযা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। বিশাল নামাজে জানাযার ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি মাওলানা আবু তাহের। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শোকাহত মানুষের ঢল নামে।

জানাযাপূর্ব সমাবেশে স্মৃতিচারণ মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, চকরিয়া পৌর বিএনপির আহবায়ক এস.এম আবুল হাসেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, শাহারবিল ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, অধ্যক্ষ এস এম মনজুর, সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, শরীফ উদ্দিন চৌধুরী, মরহুমের বড় ছেলে মোনায়েমুল ইসলাম চৌধুরী প্রমুখ। 

এসময় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ, সাবেক এমপি মোহাম্মদ ইলিয়াস, সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাহাব উদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা এ.টি.এম জিয়াউদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর চৌধুরী খোকন মিয়া, জামায়াত নেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উত্তর জামায়াতের আমীর মাওলানা ছাবের আহমদ, চকরিয়া ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ, চকরিয়া এশিয়ান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শামশুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, পৌর যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, ইসলামনগর মাদরাসার পরিচালক মাওলানা ফয়েজুল গণি বোখারী, চকরিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সাইমুল হাসান জামশেদ, চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ তালহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

উল্লেখ্য, জনপ্রিয় জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম পলি ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পশ্চিম কৈয়ারবিল হামিদুল্লাহ সিকদারপাড়ার মরহুম ছৈয়দ আহমদ সিকদারের চতুর্থ ছেলে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান চৌধুরীর নামাজে জানাযায় শোকাহত লাখো মানুষের ঢল

প্রকাশিত হয়েছে: ১২:০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২