এখন ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১২:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ৫৯৫ পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও যথাসময়ে পরীক্ষা শেষের দাবীতে এসএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে।
বৃহষ্পতিবার সকাল ১১ টায়  কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি  শিক্ষার্থী জাকিউল ইসলাম, মাহিন হাবীব, রাফিউল ইসলাম।
বক্তারা বলেন, পরীক্ষায় কোন প্রশ্ন ফাঁস হবেনা বলে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন, কিন্তু কার গাফিলতি ও দুর্নীতির কারণে ভূরুঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হলো তা দ্রুত খুঁজে বের করতে হবে। শোনা যায় সেখানে সবজির দামে প্রশ্ন পাওয়া গেছে। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। করোনা ও বন্যার পর প্রশ্ন ফাঁসের পর শিক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা দূর করতে তারা ১ অক্টোবরের মধ্যে স্থগিত পরীক্ষা অনুষ্ঠানের দাবী জানান সাধারণ পরীক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ১২:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২