মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিনেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক এক যুক্ত বিবৃতিতে শাজাহানপুর উপজেলা পরিষদ চত্ত্বরে (গাবতলী-শাজাহানপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য রেজাউল করিম বাবলু (পিস্তল বাবলু) এবং তার বাহিনী কর্তৃক শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু কে প্রকাশ্যে পিস্তল উচিয়ে হত্যার হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, এই সংসদ সদস্য ইতিপূর্বে হাতে পিস্তল নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করার কারণে নিন্দার ঝড় উঠেছিল। নেতৃবৃন্দ অবিলম্বে এই নোংরা মনমানসিকতা এবং দ্বায়িত্ব জ্ঞানহীন অযোগ্য সংসদ সদস্যের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।













