মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ১২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে এদেরকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে উপজেলার চাঁপাপুর ইউপির বিলপাড়ার আসকর আলীর ছেলে আব্দুল মজিদ, কাঞ্চনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রব্বানী, চাঁপাপুর বাজারের আফছার প্রামানিকের ছেলে ফারুক,পারেশ আকন্দের ছেলে মোতালেব, দক্ষিনপাড়ার সামেদ আলীর ছেলে সুলতান, মাঝিপাড়ার বিপ্লবের ছেলে বিক্রম সরকার, চাঁপাপুর কুন্দগ্রাম ইউনিয়নের তিলছ কান্ডারপাড়ার আব্দুল জোব্বারের ছেলে ওয়াছকুরুনী, কুসুম্বী গ্রামের সিরাজুল ইসলাম সরকারের ছেলে সেলিম সরকার, চাঁপাপুরের আব্দুস ছামাদের ছেলে শুকুর আলী, চকসোনার গ্রামের আবু তালেবের ছেলে মহসিন আলী মন্ডল, সান্তাহার নতুন বাজারের আব্দুল মান্নানের ছেলে তারেক হাসান, এবং এক গ্রাম হেরোইনসহ ছাতনি সরদারপাড়ার নিজাম উদ্দিনের ছেলে আসাদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম আরো বলেন, বুধবার দুপুরে গ্রেফতারকৃত ১২ জন আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।













