এখন ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর এলাকায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় আবু ইউনুস (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালকও।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের চন্ডিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরোহীর বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের টাকিমারী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শাহের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আবু ইউনুসের ভাগিনা নতুন একটি মোটরসাইকেল কিছু দিন আগে কিনেছিলেন। সেই ভাগিনার গাড়িতে করে বাড়ি আসার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচের থাক্কায় ঐ আরোহীর মৃত্যু হয়।চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল ইসলাম শফি জানান, ওই এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছে। দূর্ঘটনার পরেই স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। মরদেহ এখনো রাস্তায় পড়ে রয়েছে ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা ঘটনা স্থলেই আছি, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে: ০৫:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২