এখন ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত,আহত ১

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি -ঃ ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত বাসচাপায় নাঈম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরোহী সজিব (২৮) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার সরকারী কলেজ গেইট ইউটার্ণ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে বাইকচালক নাঈম ত্রিশালের বালিপাড়া থেকে বন্ধু সজিবকে সাথে নিয়ে শ্রীপুরে যাচ্ছিলেন।
এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার সরকারি কলেজ গেইট ইউটার্ণ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে পিছনদিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নাঈম মারা যান এবং সজিব গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, অজ্ঞাত একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত হন। আর আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভালুকায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত,আহত ১

প্রকাশিত হয়েছে: ০৫:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২