এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ছাবিরুল ইসলাম সাগর(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পামুলী ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও ইউপি সদস্য মশিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকালে ছাবিরুল ইসলাম পরীক্ষা দেয়ায় জন্য বাড়ি থেকে বের হয়ে অটোরিকশা (মিশু) করে কালীগঞ্জের দিকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। বেঁধে রাখা ছাগলটিকে বাঁচাতে সড়কে উল্টে গিয়ে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০২:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২