লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার -ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) আবু ছালেক সঙ্গীয় এস.আই(নিরস্ত্র) মোবারক আলম, এ.এস.আই(নিরস্ত্র) রনি বড়ুয়া, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ শাহজাহান সেখ সহ একটি টিম ১৭/০৯/২০২২ইং তারিখ সকাল অনুমান ০৮:৫৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মোগড়া ইউনিয়নের দরুইন পূর্বপাড়া ইরন মিয়ার গরুর খামারের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক জাতীয় ১০ কেজি গাঁজাসহ মোঃ শামীম(৩০), কে গ্রেফতার করা হয়েছে, পিতা-মোঃ ইউনুছ মিয়া, মাতা-খোরশেদা বেগম, সাং-দক্ষিন মিনারকোর্ট (রিয়াদুলের বাড়ির পাশে, ৪নং ওয়ার্ড), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। উক্ত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
ওসি তদন্ত শ্রী সঞ্জয় কুমার সরকার জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।













