এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে এ্যাড. ইলিয়াছ এর মনোনয়ন পত্র দাখিল

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৩:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ৬৮৬ পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াছ আহমেদ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসিব আহসান এর কাছে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর রংপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ।
এ নির্বাচনে জেলার ১০৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সরকারি দলের মনোনয়ন প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াছ আহমেদ রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ভিপি রংপুর সরকারি কলেজ ছাত্র সংসদ, ১৯৭১ সালে রংপুরে ২৩ মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে এ্যাড. ইলিয়াছ এর মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত হয়েছে: ০৩:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২