আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে তানোর উপজেলা থেকে আওয়ামী লীগের সমর্থিত একক প্রার্থী হিসেবে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।
জানা গেছে, ১৫ আগস্ট বৃহস্প্রতিবার রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িযা ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, আলহাজ্ব সাইদুর রহমান সরকার আবু সাঈদ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি জিমি কাটার রণি, সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহাম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, তানভির রেজা ও পঙ্কজ কুমার হালদারপ্রমুখ।
















