এখন ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সারাদেশে একযোগে শুরু হলো ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ১১০৬ পড়া হয়েছে

মোঃ জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি -ঃ করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ২০২২ ইং তারিখে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। বৈরী আবহাওয়ায় বৃষ্টি-বাদল থাকলেও পরীক্ষা যথাসময়ে শুরু হয়েছে। এ বছর এসএসসি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়েছে আর শেষ হল দুপুর ১টায়। প্রসঙ্গত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। আগেরবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও এবার যানজটের কথা বিবেচনা করে বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢুকতে হয়েছে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরও ঢুকতে দিতে হলে তার নাম, রোল নম্বর, দেরির কারণ ইত্যাদি একটি নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করতে হবে। আর কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। বিকালে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট । ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এসএসসি পরীক্ষা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আজ সারাদেশে একযোগে শুরু হলো ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

প্রকাশিত হয়েছে: ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২