মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ অদ্য ১৪/০৯/২০২২ তারিখ ঝিনাইদহ পুলিশ লাইন্সে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভার সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, ঝিনাইদহ।

পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন,তাদের যে কোন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেন।
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২৪ (চব্বিশ) জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করেন।

মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন জনাব আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল,জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার,ঝিনাইদহ সার্কেল,জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব অমিত কুমার বর্মন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল, আরআই পুলিশ লাইন্স,সকল থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ট্রাফিক ইন্সপেক্টর, ডিআইও-১,সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।













