এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধসহ আহত ৪

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ নাটোরের লালপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষে গোলাগুলির ঘটনায় রজব সরদার (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলামাড়িয়া ইউনিয়নের নাগচোষা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক রজব সরদার একই গ্রামের ফজর সরদারের ছেলে। এছাড়া রেখা (৪২), ফরিদা (৪৫) ও রাকিব (৩৫) নামে আরো ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে রজবের সাথে সুমন ও সবলের হাতাহাতি হয়। এক পর্যায়ে সুমন অস্ত্র বের করে গুলি করলে রজব গুলিবিদ্ধ হয়। পরে স্বজনরা রজবকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, পানি নামাকে কেন্দ্র করে এঘটনা। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড শটগানের তাজা গুলি উদ্ধার করে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

লালপুরে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধসহ আহত ৪

প্রকাশিত হয়েছে: ০২:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২