এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান যাত্রীর

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা আনিসুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মর্তুজাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আনিসুর খলিশ্বর এলাকার আজিজুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার এসআই সুজাউদ্দৌলা।

তিনি জানান, জিয়ানগর বাজার থেকে বাসার দিকে অটোভ্যানযোগে রওনা হন আনিসুর। পথিমধ্যে বেলা ১১টার দিকে মর্তুজাপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাক ওই অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে আনিসুর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান যাত্রীর

প্রকাশিত হয়েছে: ০৯:২২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২