নুর আলম, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় -ঃ গতকাল ১২ই সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ রোজ সোমবার রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকার সময়
পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস.এম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের নির্দেশনায় ও অফিসার ইনচার্জ তেতুলিয়া মডেল থানা জনাব মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী মহোদয়ের দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে জিরো টলারেন্স এর আওতায় তেতুলিয়া থানা পুলিশ ০৫বোতল ফেনসিডিল সহ ১( এক) জনকে গ্রেফতার করে।
গতকাল রোজ সোমবার রাতে
এসআই (নিঃ)/ দীন বন্ধু রায় এর নেতৃত্বে মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা কালে ৩ নংতেতুলিয়া ইউপি এর রনচন্ডি বাজারে অবস্থান করাকালীন রাত্রি ১০.১০ ঘটিকার এসআই (নিঃ)/ দীন বন্ধু রায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ৩নং তেতুলিয়া ইউনিয়নের চান্দামারি গ্রামের মোঃ আনারুল হকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (বাবু)@পল্টি বাবু অনেক দিন যাবত তার বসত বাড়ীতে মাদকদ্রব্য মজুদ ও ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। তিনি তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই (নিঃ)/ দীন বন্ধু রায় সঙ্গীয় ফোর্স এস আই তপন কুমার রায়, এএসআই/ওমর ফারুক, পুলিশ কনস্টেবল শহিদুল্লাহ কায়সার, মোঃ আল আমিন,মোঃ শামসুজ্জামান এবং সাক্ষী সকলকে সাথে নিয়ে রাত্রি ১০.৩০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (বাবু)@পল্টি বাবু পিতা মোঃআনারুল হক সাং চান্দামারি থানা- তেতুলিয়া , জেলা- পঞ্চগড় এর বাড়ীতে অতর্কিত হামলা চালায়। হামলা ওপুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (বাবু)@পল্টি বাবু সুকৌশলে বাড়ীর পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করিলে তাকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে স্থানীয় গণ্যমান্য লোকজন ও মোফাজ্জল হোসেন এবং রাজ্জাক নামের সাক্ষী গনের উপস্থিতিতে পুলিশ মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (বাবু)@পল্টি বাবু এর দেখানো মতে বসত বাড়ীর ভিতরে পিছনের দিকে উত্তর পুর্ব কোনে আধাপাকা গোয়াল ঘর সংলগ্ন মাটির নিচ হইতে ০৫ বোতল কোডিন যুক্ত ফেনসিডিল উদ্ধার করে পুলিশ । যার আনুমানিক মুল্য ৫০০/- প্রতি পিচ হিসেবে মোট মুল্য ২৫০০/- (পচিশ শত টাকা)। এর পরিপ্রেক্ষিতে এসআই (নিঃ)/ দীন বন্ধু রায় বাদি হয়ে তেতুলিয়া মডেল থানায় আসামি মোঃ নুর ইসলাম (বাবু)@পল্টি বাবু এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) এর ১৪(খ) ধারায় মামলা রুজু করেন।
স্থানীয় লোকজনের মুখে জানা যায় পুলিশকে ধোকা দিয়ে অনেক দিন যাবত আসামি মোঃ নুর ইসলাম (বাবু)@পল্টি বাবু ফেনসিডিল ও বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে সমাজের যুব সমাজকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন গোপন সংবাদের ভিত্তিতে ০৫ বোতল ফেনসিডিল সহ ০১(এক) জনকে গ্রেফতার করে তেতুলিয়া মডেল থানা পুলিশ। আসামিকে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













