এখন ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসি, বাবার যাবজ্জীবন

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চাঁনপুর গ্রামের শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত শরীফের প্রতিবেশী জাকির খাঁ, মাহবুব খাঁ ও গাজী খাঁ। তারা সবাই ওই গ্রামের আমানত খাঁর ছেলে।  তারা পলাতক আছেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আমানত খাঁ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম ৫ জনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার ৫ আসামী জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। এদের মধ্যে আমির খাঁ বন্দুক যুদ্ধে মারা গেছেন। হত্যা মামলায় ২০১৬ সালের এপ্রিলে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান। তবে রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসি, বাবার যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে: ১০:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২