এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে চার ইউপি’র চেয়ারম্যান মেম্বরদের সাথে মত বিনিময় করলেন খলিলুল্লাহ ঝড়ু

শেখ রেজওয়ান আহমেদ,কালিগঞ্জ (সাতক্ষীরা) -ঃ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতো বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি খলিলুল্লাহ ঝড়ু। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর, কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময়ে স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুল্লাহ ঝড়ু। এসময় তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি একজন সচেতন প্রগতিশীল ব্যক্তি হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। দীর্ঘদিন যাবৎ আত্ম মানবতার সেবা ও দুর্যোগকালে সাতক্ষীরার অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকেছি। আগামীতেও আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আপনাদের সাথে নিয়ে দুর্ণীতি ও স্বজনপ্রীতি মুক্ত জেলা পরিষদ উপহার দিতে চাই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটে পতিত জেলার জন্য সময়োপযোগী সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ২২ লক্ষ মানুষের সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা করা, গ্রামীন অবকাঠামো উন্নয়নে অংশীদার সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা, জেলায় অতীতের ন্যায় অসঙ্গতি ও পক্ষপাতমূলক প্রকল্প বরাদ্ধ না দিয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে বরাদ্ধ প্রদান করা এবং প্রভাবমুক্ত, দুর্ণীতিমুক্ত, জেলা পরিষদ গঠনের মাধ্যমে শতভাগ ইশতেহার বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো। মতবিনিময়ে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষীন শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল ও মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। অংশগ্রহন করেন ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কালিগঞ্জে চার ইউপি’র চেয়ারম্যান মেম্বরদের সাথে মত বিনিময় করলেন খলিলুল্লাহ ঝড়ু

প্রকাশিত হয়েছে: ০২:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২