এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আয়োজনে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা -ঃ রোববার দুপুরে বগুড়া শহরের চারমাথায় সেঞ্চুরি মোটেল মিলনায়তনে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আয়োজনে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, বগুড়া জেলা সিএনজি মালিক শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহীন।

মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন বলেন, মহাসড়কে যাত্রাপথ নিরাপদ করে গড়তে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সড়কে দূর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি মালিক শ্রমিকদের গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে হবে। যাত্রাপথ নিরাপদ করতে শ্রমিকদের সঠিক দিক নির্দেশনা দিতে হবে মালিকপক্ষের। প্রতিটি গাড়ির ফিটনেস, কাগজপত্র ঠিক রাখ, ড্রাইভার হেলপার যেন মাদকের সাথে জড়িত না হয়, রাস্তার গতিপথের নির্দেশনা মেনে চলতে গাড়ীর মালিককে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, রাস্তার বিভিন্ন স্থানে বাঁক রয়েছে। দিনদিন সড়কে যানবাহনের পরিমাণ বেড়ে চলছে। তাই প্রতিটি গাড়ীর যাত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব মালিক ও শ্রমিকদের, সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করবে হাইওয়ে পুলিশের সদস্যরা। সড়কে সরকারি যে নির্দেশনা রয়েছে তা সবাই মেনে চলব। উত্তরবঙ্গের সড়কগুলো নিরাপদ করে গড়ে তুলতে সকলের আন্তরিক প্রচেস্টা অব্যহত রাখতে হবে।

মতবিনিময় সভায় বগুড়া জেলার সকল উপজেলার মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অঙ্গীকার করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আয়োজনে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: ১১:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২