এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জহুরুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা, বগুড়ার ফুলতলার চককান পাড়ায় জহুরুল(৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আঃ সালাম সেলিম( ৪৩), একই এলাকার মৃত আফতাব শেখের ছেলে হারুন প্রাং(৫০) এবং মোঃ আঃ সেলিমের ছেলে সাদিক (২০)।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফুলতলার নাজ গার্ডেনের পেছনে চককান পাড়ায় গাড়ীর ইন্টিকার্টার ভাঙাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জহুরুল। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে রাত পৌণে একটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার রাব্বী মিয়া(২০) কে প্রধান আসামী করে দশজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ২, ৩ ও ৫ নং আসামিকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজু কামাল জানান, জহুরুল হত্যাকাণ্ডে তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় জহুরুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত হয়েছে: ১১:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২