এখন ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

অনলাইন ডেক্স -ঃ আজ শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার, কাল শনিবার ও আগামী রোববার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

লন্ডনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর উদ্‌যাপন করা হয়। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তাঁর হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।

বিবিসির খবর অনুসারে আগামী ১০/১১ দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১০ থেকে ১১ দিন পর।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২