শেখ রেজওয়ান আহমেদ, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি -ঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সহ সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাজান আলী মোড়লের পিতা ওয়াজেদ আলী মোড়লের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিষ্ণুপুর জুম্মার নামাজবাদে বিষ্ণুপুর জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীনসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল মোমেন। দোয়া অনুষ্ঠান শেষে দুপুরে মরহুমের বাড়ীতে প্রায় সহস্রাধীক ব্যাক্তিবর্গের মাঝে তাবারক বিতরন করা হয়। উল্লেখ্য যে, ওয়াজেদ আলী মোড়ল গত সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে নিজ বাসভবনে মৃতবরণ করেণ।
















